বিএনপি নেতার মুক্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহানসহ নেতাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। গতকাল বেলা ১১টার দিকে নোয়াখালী পিটিআই স্কুলের সামনের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি উপলক্ষে সকাল নয়টা থেকেই জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা পিটিআই স্কুলের সামনের সড়কে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বিএনপির নেতা মোহামঞ্চদ শাহজাহানসহ সব কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কের পাশে মানববন্ধন রচনা করেন। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, বিএনপির নেতা শহিদুল ইসলাম, আবদুল মোতালেব, জসিম উদ্দিন প্রমুখ।