বিএনপি নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ পাঁচ নেতা-কর্মীর সন্ধানের দাবিতে গতকাল বুধবার সিংড়া শহরে মানববন্ধন করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
গত সোমবার ঢাকায় হাইকোর্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকেসহ সাতজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এদের মধ্রে চারজনকে ছেড়ে দিলেও তিনজনকে নিয়ে যায়। এ ছাড়া আরও দুজনকে পৃথক স্থান থেকে তুলে নিয়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের হদিস পাওয়া যায়নি।
দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে বিএনপির কয়েক শ নেতা-কর্মী এক ঘণ্টা ধরে মানববন্ধনে অংশ নেন। শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ফজলার রহমান হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করতেই রাজনৈতিক আক্রোশে ইব্রাহিম খলিলসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মিথা মামলা দেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে ইব্রাহিম খলিল ও ইউনিয়র যুবদল সভাপতি রিপন ইসলামসহ পাঁচ নেতা-কর্মীর সন্ধান দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।