বিএনপি নেতাসহ পাঁচজনকে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষে সংঘর্ষে পুলিশের ওপর হামলার মামলায় মহানগর বিএনপির এক নেতাসহ গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রদল কর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম মো. আমির উদ্দিনের আদালতে পাঁচজনকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড নামঞ্জুর করে টানা দুই দিন তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় বিএনপির উভয় পক্ষের কিছু নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। গত শনিবার থেকে রোববার পর্যন্ত র‌্যাব ও পুলিশের হাতে আটক হওয়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী, মো. সেলিম মিয়া, মুরাদ হোসেন, আবুল হাছনাত ও সালেক আহমদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।