বিএনপি নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিশেষ ক্ষমতা আইনে করা গাড়ি পোড়ানোর মামলায় এ বছরের ২৪ মার্চ রফিকুল ইসলাম মিয়াসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় মিরপুর থানার পুলিশ। অভিযোগপত্রে রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ আসামিকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দ করার পরোয়ানার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এ মামলার অপর চার আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির নেত্রী সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া এ মামলায় জামিনে রয়েছেন। তবে তাঁরা অপর মামলায় কারাগারে রয়েছেন। মামলার অপর দুই আসামিও কারাগারে রয়েছেন।