প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার উসকানিতে গত বছরের শেষ দিকে জামায়াত-শিবির সারা দেশে রেলওয়েতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। এ রকম সংকটের মুহূর্তে রেল মন্ত্রণালয়, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং রেলশ্রমিক লীগের ঐক্যবদ্ধ প্রয়াসে জাতীয় সম্পদ রেলকে রক্ষা করতে সক্ষম হয়েছি। তার পরও আমাদের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।’
রেলমন্ত্রী গতকাল চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে রেলওয়ের দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মোহাম্মদ মকবুল আহাম্মদ এতে সভাপতিত্ব করেন।