বিএনপি প্রার্থীর দুই সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকেরা। আজ শুক্রবার পৌরসভা এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে মেয়র প্রার্থী দিদার পাশার সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪০) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুরকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে প্রার্থীর অন্য সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে দিদার পাশার বাড়ির সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ওই দুই নেতার মুক্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও দিদার পাশা তাঁর মুঠোফোন ধরেননি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম সাংবাদিকদের বলেন, নাশকতার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা আছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।