বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে বিএনপির প্রার্থী মিজানুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইউসূফ হোসেন খান নির্বাচন বর্জন করেছেন। আজ পৃথকভাবে সংবাদ সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।

বেলা দুইটার দিকে ইউনিয়নের দাড়িপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলন করেন মিজানুল হক। তিনি ভোট কারচুপি, এজেন্টকে মারধর করে বের করে দেওয়া, ২৪টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র দখল করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের নৌকা প্রতীকে সিল মারাসহ বিভিন্ন অভিযোগ করেন।

বেলা তিনটার দিকে ইউসূফ হোসেন খান নিজ বাসায় সংবাদ সম্মেলন করে মিজানুলের মতো একই ধরনের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তবে তাঁর ওপর দুটি কেন্দ্রে হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। কেরানীগঞ্জের রামেরকান্দায় নিজ বাসায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।