বিএনপি প্রার্থীর প্রচারণায় আ.লীগের হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে প্রচারণার সময় গত শনিবার সন্ধ্যার দিকে বিএনপির মেয়র পদপ্রার্থী তোজাম্মেল হকের কর্মীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মুক্তার আলীর কর্মী-সমর্থকেরা।
আড়ানী পৌর এলাকার চকসিংড়া গ্রামে এ ঘটনায় কাজল সরকার, জহুরুল ইসলাম, তূর্য হোসেন, আবু হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে কাজল সরকারকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির প্রার্থীর কর্মীরা অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার পর আড়ানী পৌর এলাকার চকসিংড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় যান বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হকসহ তাঁর কর্মী-সমর্থকেরা। সেখান থেকে আড়ানী বাজারের দিকে যাওয়ার পথে আওয়ামী লীগদলীয় প্রার্থী মুক্তার আলীর ছেলে রাজা হোসেনসহ ১০-১৫ জন পেছন থেকে তোজাম্মেলের লোকজনের ওপর হামলা চালান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ওই প্রচারণায় তিনিও ছিলেন। যাঁরা হামলা করেছেন, তাঁদের সবাইকে চেনা সম্ভব হয়নি। তাঁরা গালাগালিও করেছেন।