বিএনপি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, বিএনপি জামায়াত একাত্তর ও পঁচাত্তরের ঘাতক, ইসলামের অপপ্রচারকারী, মিথ্যাচারী ফতোয়াবাজরা ইসলামের নাম করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে তালেবান ও বেনামি পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিয়াম স্কুল চত্বরে গতকাল শনিবার দুপুরে উপজেলা কৃষক লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির নেতা আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমুখ।