প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাঁর দল ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায়, যাতে দুই দেশই লাভবান হতে পারে। খবর ইউএনবির।ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রজিত মিত্র গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বাংলাদেশে দায়িত্ব পালনের সময় ভারতের নতুন হাইকমিশনারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।