বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান এফবিসিসিআইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন এফবিসিসিআইয়ের নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কে আজাদ-সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে এবং ১৯ জুন নির্বাচিত পরিচালকদের ভোটে এ কে আজাদ সভাপতি নির্বাচিত হন। কিছু পত্রিকায় বিএনপির মহাসচিবের উদ্ধৃতি দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি সরকার কর্তৃক মনোনীত বলে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি সঠিক নয়।এফবিসিসিআই আরও বলেছে, দেশের ব্যবসায়ী সমাজ হরতালের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়, তা সমর্থন করে না। যে দলই বিরোধী দলে থাকুক না কেন, হরতালের পরিবর্তে বিকল্প কর্মসূচি গ্রহণ করার দাবি জানিয়ে আসছে ব্যবসায়ী সমাজ। বিজ্ঞপ্তি।