বিএনপি মানবতাবিরোধী অপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের সময়কালেই মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হবে। এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। এ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ নেই।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে একাত্তরের যুদ্ধাপরাধী ও ঘাতক দালালদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছিল, কেবল মানবতাবিরোধী অপরাধীরা ছাড়া সব রাজনৈতিক দলই ওই বিচারের বিষয়ে মতৈক্যে আসবে। কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে। কারণ, ১৯৭৫-এর পর তারাই যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করেছে।প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তথ্য ও যুক্তি দিয়ে প্রমাণ করতে পারব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের অনুচর ছিলেন। তা না হলে তিনি হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করতে পারতেন না। ৭ নভেম্বরের হত্যাকাণ্ড সংঘটিত হতো না।’ কবিতাকণ্ঠ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।