বিএনপি যুদ্ধ করে দাবি আদায় চায় না: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিএনপি বন্দুক নিয়ে যুদ্ধ করে, মারামারি করে দাবি আদায় করতে চায় না। বিএনপি চায়, সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক। এ জন্য তাঁরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। নাগরিক ফোরাম নামের একটি সংগঠন ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া সরকারকে এই বলে হুঁশিয়ার করেন, ‘এটিকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। সরকার গায়ের জোরে নির্বাচন করতে চাইলে তা প্রতিরোধ ও প্রতিহত করতে যা যা করা দরকার, বিএনপি করবে।’ তিনি অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘গণতন্ত্র’কে হুমকির মুখে নিয়ে গেছে। গণতন্ত্র থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।