বিএনপি যুবদল ছাত্রদলের ৪৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে সদর থানায় মামলা হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইনছান জোয়ার্দ্দার বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, গত সোমবার বঙ্গবন্ধু হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি কেপি বসু সড়কে পৌঁছালে আসামিরা হামলা চালায়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিত সাহাসহ কয়েকজন গুরুতর আহত হয়। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’