বিএনপি রোডমার্চের নামে চক্রান্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি লংমার্চ, রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচির নামে স্বাধীনতা ও মানবতাবিরোধী জামায়াতের নেতাদের বাঁচাতে চক্রান্ত করছে। কিন্তু তাদের সে চক্রান্ত সফল হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার বিজয় দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।