বিএনপি রোববার সংসদে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সভাকক্ষে আগামী রোববার বিকেলে বিএনপির সংসদীয় দলের বৈঠক হতে পারে। বৈঠকে সাংসদেরা ইতিবাচক সিদ্ধান্ত নিলে ওই দিনই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সাংসদেরা সংসদে যোগ দিতে পারেন। জানা গেছে, বিএনপি সিদ্ধান্ত নিলে ওই দিন জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও এলডিপির সাংসদেরাও অধিবেশনে যোগ দেবেন। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংসদ বলেন, রোববার সংসদীয় দলের সভা হতে পারে—এমনটা তাঁদের জানানো হয়েছে।