বিএনপি শুভবুদ্ধির পরিচয় দিয়েছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে বিএনপি শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। গতকাল রোববার সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই শুভবুদ্ধি গণতন্ত্রকে যাতে সুসংহত করে, সে ব্যাপারে সচেষ্ট থাকার জন্যও বিএনপির নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানান মোহাম্মদ নাসিম। শুধু সদস্য পদ রক্ষার জন্য নয়, সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি তাদের সব দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।