বিএনপি সংলাপে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি সংলাপে বসার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু সরকারের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার যদি চায়, যেকোনো সময় বিএনপি সংলাপে বসতে রাজি।
আজ শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলীর নেতৃত্বে দেশটির পার্লামেন্টারি ডেলিগেশনের ছয় সদস্যদের একটি দল খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যায়। এ সময় খালেদা জিয়া প্রতিনিধি দলকে এসব কথা বলেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী।
এর আগে সৌজন্য সাক্ষাত্ শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা কাউকে কোনো চাপ দিচ্ছি না। আমরা চাই কোনো সমস্যা থাকলে তা সংলাপের মাধ্যমে নিরসন হোক। এ ব্যাপারে সংলাপের কোনো বিকল্প নেই। জনগণ যা চায়, রাজনীতিবিদদের তা-ই করা উচিত।’
সাক্ষাতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।