বিএনপি-সমর্থক আইনজীবীদের সমাবেশ ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ২৬ অক্টোবর ঢাকায় আইনজীবী সমাবেশ আহ্বান করেছেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং ফোরামের মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন বক্তব্য দেন। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন এবং এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।