বিএনপি সমর্থক এক হাজার ১১১ চিকিৎসকের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারার বিষয়টি বিচারাধীন থাকাবস্থায় আইনবহির্ভূতভাবে তাঁকে উচ্ছেদ করা হয়েছে—দাবি করে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির সমর্থক এক হাজার ১১১ জন চিকিৎসক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান।বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সই করা এক বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে না পেরে বিরোধী মতাবলম্বীদের মুখ বন্ধ রাখার জন্য নির্যাতনের পথ বেছে নিয়েছে। জিয়া পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন বন্ধ করে দেশে সুষ্ঠু গণতন্ত্র বিকাশে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে চিকিৎসকেরা আশা করেন।