বিএনপি-সমর্থক ১৩ আইনজীবীর জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক মামলায় বিএনপির সাংসদ ও আইনজীবী মাহাবুব উদ্দিন, আসিফা আশরাফীসহ ১৩ জন আইনজীবীর চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিএনপি-সমর্থক এক আইনজীবীকে মারধরের অভিযোগে ধানমন্ডি থানায় করা এক মামলায় ওই দুই সাংসদসহ পাঁচ আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়। এ ছাড়া অপর এক আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপি-সমর্থক আট আইনজীবীর জামিন মঞ্জুর হয়।