বিএনপি-সমর্থকের ঈদ পোস্টার ছিঁড়ে ফেলেছে অপর পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার দুপুরে বিএনপির এক সমর্থকের ঈদ শুভেচ্ছার পোস্টার ছিঁড়ে ফেলেছেন দলের অপর একটি পক্ষের নেতা-কর্মীরা। এ সময় দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, শ্যামগঞ্জ বাজারে বিএনপির লোগো, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ব্যবহার করে বিএনপির সমর্থক ও শিল্পপতি আসাদুজ্জামানের ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটাচ্ছিলেন তাঁর সমর্থকেরা। আসাদুজ্জামান দলের কোনো সদস্য নন—এ অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদারের কর্মী-সমর্থকেরা ওই পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে প্রতিবাদ করায় তাঁরা আসাদুজ্জামানের সমর্থক মিলন মিয়া ও বাবুল মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আসাদুজ্জামান জানান, পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় তিনি দলের উচ্চপর্যায়ে প্রতিকার চাইবেন। সাইদুর বলেন, তিনি দলের কোনো সদস্য নন। তাই নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।