বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে।

আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারেই ঢাকার দুটি সিটি নির্বাচন করছে বিএনপি। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব শওকত মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁদের প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমর্থন দিয়েছে। কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। ঢাকা উত্তরে মেয়র পদে তাঁদের মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল আর দক্ষিণে মির্জা আব্বাস।

2
2
3
3
4
4