বিএনপি-সমর্থিত প্যানেলের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিতদের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়ী হয়েছে। আওয়ামী ও বামপন্থী-সমর্থিত প্যানেল মাত্র চারটি পদে জয়ী হয়েছে।
গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন ওই ফল ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়।
বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি সফিকুল আলম, সহসভাপতি আবু নছর আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবু মুসা ভূঁইয়া, এনরোলমেন্ট সম্পাদক আল মাহমুদ, সদস্য পদে নূরজাহান খান, শুক্কুর আলী, আজহারুল ইসলাম, মোতাহের হোসেন, ফজলুর রহমান ওরফে কামাল ও তারিকুল ইসলাম মজুমদার।
আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. মোসলেম মিঞা, আমোদপ্রমোদ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ এনরোলমেন্ট সম্পাদক খন্দকার মারুফ ও সদস্য কুলসুম আক্তার।