বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রের পুনর্নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হারুনুর রশিদ আজাদ এগিয়ে রয়েছেন। ১৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী হারুনের দেয়ালঘড়ি প্রতীক পেয়েছে ১১ হাজার ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মহিউদ্দিন লাতু পেয়েছেন পাঁচ হাজার ১৬৫ ভোট। স্ব স্ব কেন্দ্রের নির্বাচন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর, নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার ঘটনায় নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে কমিশনের তদন্ত শেষে ১৪টি কেন্দ্রের নির্বাচন বাতিল করে সেগুলোতে পুনর্নির্বাচন এবং তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।গত বুধবার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই তিনটি কেন্দ্রের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ তিন মাসের জন্য স্থগিত করেন।