বিএনপি-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তৈমূর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্তের নির্বাচনী এজেন্ট মকবুল হোসেন এ অভিযোগ করেন।

মকবুল হোসেন বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি সমর্থিত-প্রার্থীর কর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের।

তৈমূর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘কর্মীরা মোটরশোভাযাত্রা করেছে কি না, তা আমি শুনিনি। যারা আমাদের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছে, তাদের বিরুদ্ধেও বহু অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।