বিএনপি-সমর্থিত প্রার্থীর সভায় ইট নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসমর্থিত প্রার্থীর জনসভায় বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী এলাকায় রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, বগুড়া জেলা বিএনপির নেতারা ২ ফেব্রুয়ারি ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমকে দলসমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর মধ্যে বিএনপির আরেক নেতা শাহজাহান আলী দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনে অংশ নেন। এ অবস্থায় ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান ‘বিদ্রোহী প্রার্থী’ শাহজাহান আলীকে বিএনপিসমর্থিত প্রার্থী বলে ঘোষণা করেন। ওই সিদ্ধান্তে তৌহিদুল আলম বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ হয়ে যান।
এ অবস্থায় রোববার রাতে খাটিয়ামারী চৌরাস্তার মোড়ে শাহজাহানের নির্বাচনী সভায় অংশ নেন সাবেক সাংসদ গোলাম মোহামঞ্চদ সিরাজ। সভাস্থলে নেতা-কর্মীরা তৌহিদুলের পক্ষে স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।