বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খান মোহামঞ্চদ রুমীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আওকাত হোসেনকে পিটিয়ে জখম করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান খানের সমর্থকেরা।
আওকাত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিঙ্গাইর পৌর এলাকার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খান মোহামঞ্চদ রুমী জানান, গতকাল সকাল ১০টার দিকে আওকাত হোসেন তাঁর বাড়ির পাশের ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মুশফিকুর রহমানের সমর্থক সালাহউদ্দীন, কাজল হোসেনসহ ১০-১২ জন লোক আওকাতের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় আওকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর স্বজনেরা।
মুশফিকুর রহমান খান বলেন, হামলা নয়, হাতাহাতির ঘটনা ঘটেছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।