বিএনপি-সমর্থিত প্রার্থীসহ ১২ জন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পোড়ানোর মামলায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম খানসহ বিএনপির ১২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল ইসলাম নাজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি ওই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনজীবী নাছির উদ্দিন জানান, নজরুল ইসলাম খানসহ বিএনপির ১২ জন নেতা-কর্মী উচ্চ আদালত থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন নিয়েছিলেন। গতকাল তাঁরা পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক সুমাইয়া খানম আবেদনটি নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১০ জানুয়ারি দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়।