প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী রাশিদা বেগম (৪০) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। নবনির্বাচিত চেয়ারম্যান রাশিদা বেগম ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি প্রয়াত ইব্রহিম আলী মৃধার স্ত্রী। গত ১০ মার্চ সন্ত্রাসী হামলায় ইব্রাহীম মৃধা নিহত হলে ওই পদটি শূন্য হয়। রাশিদা বেগম ১০ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হন।