বিএনপি-সমর্থিতরা সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটিতে জয় পেয়েছে। আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী পরিষদ সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ সাতটিতে জয়লাভ করেছে। আজ শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আবদুর রশীদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। 

বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার অহিদুল আলম এবং সদস্য মাসুদ পারভেজ রাসেল, জামাল উদ্দিন, এসএম হুমায়ুন কবীর ও রুবিনা পারভীন।
আওয়ামী লীগ-সমর্থিত ও সমমনা আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক এসএম শরীফ উদ্দীন হাসু এবং সদস্য মনিবুল আলম পলাশ, মাসুদুর রহমান রানা, সুজাউদ্দিন, আনারুল হক ও আবু তালেব বিশ্বাস।
আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৯ ভোটারের মধ্যে ১৫৬ জন ভোট দেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল হয়েছে।