বিএনপি সরকার পাঁচ বছরে জ্বালানি তেলের দাম বাড়ায় নয়বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরের (২০০১-০৬ সাল) শাসনামলে নয়বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ফলে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ বছরের তুলনায় জোট সরকারের আমলে প্রকারভেদে জ্বালানি তেলের দাম বাড়ে দুই থেকে আড়াইগুণ।সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার ওই তথ্য অধিদপ্তর থেকে ওই তথ্য বিবরণী জারি করা হয়।বর্তমান সরকার প্রায় তিন বছরে তিন বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এই বৃদ্ধির পরিমাণ পেট্রল, অকটেন ও ডিজেলের ক্ষেত্রে ১২ টাকা। পক্ষান্তরে বিএনপি আমলে অকটেন ও পেট্রলের দাম বৃদ্ধির পরিমাণ ছিল ৩৩ টাকা।২০০৯ সালের আগে বিদ্যুৎ উৎপাদনে তরল জ্বালানির ব্যবহার ছিল শতকরা চার ভাগের নিচে। বর্তমানে তা শতকরা প্রায় ৩০ ভাগ। ক্রমাগত বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য পিডিবি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ ও জরুরি চাহিদা মেটানোর জন্য রেন্টাল পাওয়ার প্লান্ট এবং আইপিপি হতে বিদ্যুৎ ক্রয়ের ব্যবস্থা নিচ্ছে। তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ভর্তুকি দিলে সেই টাকা জনগণের কাছ থেকে কর হিসেবেই নেওয়া হয়। সেক্ষেত্রে যারা জ্বালানি তেল কিংবা বিদ্যুৎ ব্যবহার করেন না তাঁদের করের টাকাও ভর্তুকিতে চলে যায়। আর দাম বাড়ালে তা ব্যবহারকারীদের ওপরই শুধু বর্তায়। তাছাড়া, ভর্তুকি দিলেও মূল্যস্ফীতি দেখা দেয় যার বোঝা সকলের কাঁধেই চাপে।