বিএনপিকে নির্বাচনে আনতে প্রচেষ্টা চলছে: জাবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনার জন্য কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তা কী ধরনের প্রচেষ্টা, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন জাবেদ আলী।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে, সে প্রচেষ্টা চলছে। যোগাযোগ করা হবে, না হচ্ছে—সাংবাদিকেরা তা জানতে চাইলে তিনি বলেন, সবাই যেন অংশগ্রহণ করেন, সে চেষ্টা চলছে। কমিশন আশাবাদী সবাইকে নিয়ে আগামী দিনে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে তিনি জানান।

জাবেদ আলী বলেন, নির্বাচনের তারিখ কবে এটা এখনই বলা যাবে না। সংবিধান অনুযায়ী হবে। আচরণবিধি ওয়েবসাইটে দেওয়া আছে। দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে। তফসিল ঘোষণার পরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। প্রচারের ক্ষেত্রে কোনো বৈষম্য হলে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।