বিএনপিকে ভুল কমানোর পরামর্শ বি. চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ভুল কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি ছেড়ে যাওয়া বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ভুল কমিয়ে দেন। তারপর যখন জনগণের কাছে যাবেন, তখন দেখবেন জনগণ পাগল হয়ে গেছে।’
গতকাল বৃহস্পতিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বি চৌধুরী এ পরামর্শ দেন। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চের সামনে দর্শকসারিতে বসে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই আলোচনা সভার আয়োজন করে। সভার ব্যানারে জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ দাবি করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খালেদা জিয়া বক্তব্য দেননি। মঞ্চেও ওঠেননি৷ বসে ছিলেন দর্শকসারিতে।
বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী এক দশক পর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় উপস্থিত হলেন।