বিএনপিকে সংলাপের লিখিত প্রস্তাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিরোধী দল কী দাবি নিয়ে সংলাপ করতে চায়, সে ব্যাপারে তাদেরকেই সরকারের কাছে লিখিত প্রস্তাব দিতে হবে।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ।আলোচনার প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার কেন দেবে? বিরোধী দলকে সংলাপের দাবি তুলতে হবে। সংলাপ যে এখনই হতে হবে, তা নয়। বিএনপির নেতারা আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের হওয়ার পর সংলাপ হবে। সংলাপের দরজা সব সময় খোলা।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো শীর্ষ পর্যায়ের নেতারা কারাগারে থাকলে দলটি কীভাবে সংলাপে বসবে, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির নেতাদের আটক করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে। কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে কি তাঁকে গ্রেপ্তার করা হবে না?’নির্বাচনকালীন সরকার নিয়ে সাম্প্রতিক কয়েকটি প্রস্তাবকে উড়িয়ে দিয়ে হানিফ বলেন, ‘সুুশীল সমাজের কিছু লোক, যাঁরা নির্বাচন করে কখনো রাষ্ট্রক্ষমতায় আসতে পারবেন না, তাঁরা ক্ষমতা দখলের সুযোগ নেওয়ার জন্যই এসব ফর্মুলা দিচ্ছেন।’সম্প্রতি নির্বাচনকালীন সম্ভাব্য সরকারব্যবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্য নাগরিক (সুজন) নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।হেফাজতে ইসলামের ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, ‘তারা ধর্মীয় সংগঠন, ধর্ম নিয়েই থাকুক। রাজনীতিতে আসতে চাইলে নির্বাচনে অংশ নিক।’