বিএনপিতে কোন্দল, সুবিধায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফার নির্বাচনে সারা দেশে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো করলেও পাবনার তিনটি উপজেলার একটিতেও তাঁরা জয় পাননি। দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগও দুটি উপজেলায় নিজেদের চেয়ার হারিয়েছে। বড় দুই দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুটিতে জয় পেয়েছে জামায়াত।
২৭ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপির দুই নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় একক প্রার্থী নিয়ে জামায়াত সুবিধা পাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ভাঙ্গুড়ায় গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। তাই এবারও জয়ী হতে একক প্রার্থীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু দলীয় কোন্দল থাকায় বিএনপির দুই নেতা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। জামায়াতও তাদের দলীয় একজনকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। বিএনপিতে কোন্দল থাকায় এখানেও জামায়াতের ভালো করার সম্ভাবনা রয়েছে।
প্রথম দফার ফলাফলে পাবনার সুজানগরে আওয়ামী লীগ, আটঘরিয়া ও সাঁথিয়ায় জামায়াত-সমর্থিত প্রার্থী জয়ী হন। কিন্তু গত নির্বাচনে তিনটি উপজেলাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লা। বিএনপির সমর্থনে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর মুজাহিদ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। জামায়াতের সমর্থনে নির্বাচন করছেন উপজেলা জামায়াতের আমির আলী আজগর।
স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ প্রার্থীর জনপ্রিয়তা কমে যাওয়ার সুবিধা বিএনপি নিতে পারছেনা।