ঢাকা উত্তরের ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর বোন ফেরদৌসী আহমেদ। তিনি বিএনপির একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরেরও স্ত্রী। এই ওয়ার্ড থেকে দলের সমর্থন চেয়েছিলেন শাহ আলী থানা মহিলা দলের সভাপতি মনিরা মোশাররফ। নির্বাচনী দৌড় থেকে তিনিসহ অনেকেই সরে এসেছেন।
গত শুক্রবার বিএনপি-সমর্থক পেশাজীবী ও দলীয় নেতাদের ব্যানারে গড়া ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি সংগঠনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ৯৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৩১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সমর্থিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা থেকে দেখা গেছে, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এবার ৭০ ভাগই নতুন মুখ। প্রার্থী নিয়ে মাঠের নেতাদের মধ্যে ক্ষোভ থাকলেও বিএনপির নীতিনির্ধারকদের দাবি, যোগ্যদের দল সমর্থন দিয়েছে।
বিএনপির সাবেক ওয়ার্ড কাউন্সিলর আহসানউল্লাহ, আবদুল লতিফ, নবীউল্লাহ, আজিজুল্লা, শামীম পারভেজ, বজলুর রহমান বাসিত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এঁদের ওয়ার্ডগুলোতে মির্জা আব্বাসের সমর্থকদের সমর্থন দেওয়া হয়েছে।
মহানগরে সাদেক হোসেন খোকার সমর্থক বলে পরিচিত আবদুল সালাম মনে করেন, দল যাঁকে ভালো মনে করেছে, তাঁকেই সমর্থন দিয়েছে। তিনি নিজেও দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে এসেছেন।
উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীকে সমর্থন দেওয়ার পর কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেওয়া নিয়ে খোকার অনুসারীরা ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের অভিযোগ, মির্জা আব্বাসের অনুসারীদের নির্বাচনে সুযোগ করে দিতে গিয়ে কাউন্সিলর পদে ‘অযোগ্যদের’ সমর্থন দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ৯৩টির মধ্যে এবারের নির্বাচনে খোকার অনুসারীরা ২৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন পেয়েছেন। বাকিগুলোতে মির্জা আব্বাসের পছন্দের লোকদের মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকায় খোকার প্রভাব কমাতে এমনটা করা হয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। আর দক্ষিণে সমর্থন দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। দুই সিটিতে খোকার পছন্দের প্রার্থী ছিলেন উত্তরে মাহী বি চৌধুরী আর দক্ষিণে আবদুস সালাম।
আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী সমর্থনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী (ঢাকা উত্তর): উত্তরের ১ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান, ২. মো. সাজ্জাদ হোসেন, ৩. কাজী আলী ইমান আসাদ, ৪. সাব্বির দেওয়ান, ৫. আনোয়ার হোসেন, ৬. মাহফুজ হোসাইন খান, ৭. রবিউল আউয়াল, ৮. ফেরদৌসী আহমেদ, ৯. বদিউজ্জামান, ১০. মাসুদ খান, ১১ এ এল এম কাওসার আহমেদ, ১২. বাবুল আক্তার, ১৩. আবদুল মতিন, ১৪. আক্তার হোসেন, ১৫. লিয়াকত আলী, ১৬. সৈয়দ একরাম হোসেন, ১৭. শাহিনুর আলম, ১৮. কাজী আবদুল লতিফ, ১৯. ফারুক হোসেন ভুঁইয়া, ২০. হাবিব উল্লাহ, ২১. এ জি এম সামসুল হক, ২২. ফয়েজ আহমেদ, ২৩. আবুল মেছের, ২৪. মাহমুদুল আলম, ২৫. সাইফুল আলম, ২৬. নেই, ২৭. আনোয়ারুজ্জামান, ২৮. আ. সাত্তার, ২৯. এনায়েতুল হাফিজ, ৩০. আবুল হাসেম, ৩১. ফরিদ উদ্দিন, ৩২. আতিকুল ইসলাম, ৩৩. সাহাবুদ্দিন, ৩৪. ওসমান গনি শাহজাহান, ৩৫. শেখ আমির হোসেন, ৩৬. সাজেদা আলী।
ঢাকা দক্ষিণ: ১. হুমায়ুন কবির, ২. হাবিবা চৌধুরী, ৩. আবুল হোসেন, ৪. গোলাম হোসেন, ৫. হামিদুল হক, ৬. শামসুল হুদা, ৭. শামছুল হুদা কাজল, ৮. ইসমাইল হোসেন, ৯. মকবুল আহমেদ আকন্দ, ১০. হারুনুর রশিদ, ১১. দেলোয়ার হোসেন, ১২. ফজলে রুবাইয়াত, ১৩. লোকমান হোসেন, ১৪. রফিকুল হক, ১৫. উন্মুক্ত, ১৬. সিরাজুল ইসলাম, ১৭. সাইদুর রহমান, ১৮. জাহাঙ্গীর হোসেন, ১৯. আরিফুল ইসলাম, ২০. উন্মুক্ত, ২১. খাজা হাবিবউল্লাহ, ২২. নেই, ২৩. সাঈদ হোসেন, ২৪. উন্মুক্ত, ২৫. আলতাফ হোসেন, ২৬. মীর আশরাফ আলী, ২৭. সাইদা মোর্শেদ, ২৮. উম্মে খাদিজা পারভেজ, ২৯. শফিকুল ইসলাম, ৩০. আবদুর রাজ্জাক, ৩১. রফিকুল ইসলাম, ৩২. ইমরানুল ইসলাম, ৩৩. মো. মোহন, ৩৪. মো. মামুন, ৩৫. ইয়াকুব সরকার, ৩৬. নেই, ৩৭. এ বি এম পারভেজ রেজা, ৩৮. মেহেরুন নেছা, ৩৯. উন্মুক্ত, ৪০. মকবুল ইসলাম খান, ৪১. লিয়াকত আলী, ৪২. নেই, ৪৩. ফরিদ উদ্দিন আহমেদ, ৪৪. আবদুস শাহেদ, ৪৫. আবদুল কাদির, ৪৬. মো. ফারুক, ৪৭. কাজী মাহাবুব মওলা, ৪৮. আতিকুল্লাহ, ৪৯. উন্মুক্ত, ৫০. রাইছেল হাসান, ৫১. নাজির আহমেদ, ৫২. বাদল রানা, ৫৩. মীর হোসেন, ৫৪. উন্মুক্ত, ৫৫. মো শহিদুল্লাহ, ৫৬. আবদুল বাতেন, ৫৭. রাসেল আলম।
সংরক্ষিত নারী কাউন্সিলর: দক্ষিণের ২-৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার; ৫-৭ হোসনে আরা; ৮-১০ হোসনে আরা বেগম; ১, ১১, ১২ মাজেদা বেগম; ১৩, ১৯, ২০ সৈয়দা মরিয়ম বেগম; ১৬, ১৭, ২১ শিরিন জাহান; ১৪, ১৫, ১৮ নেই; ২২, ২৩, ২৬ নিলুফা রহমান; ২৪, ২৫, ২৯
শাহীন আক্তার; ২৭, ২৮, ৩০ সামসুন নাহার; ৩১-৩৩ নাসরিন রশিদ; ৩৫-৩৭ সুরাইয়া বেগম; ৩৪, ৩৮, ৪১ মমতাজ চৌধুরী; ৩৯, ৪০, ৪৯ ফরিদা ইয়াসমিন; ৪৮, ৫০, ৫১ রাশিদা আক্তার; ৪২-৪৪ মনি বেগম; ৪৫-৪৭ আসমা আফরিন; ৫২-৫৪ খালেদা আলম; ৫৫-৫৭ সালমা আক্তার।
উত্তরে ১, ১৭, ১৮ সালেহা আক্তার; ৪, ১৫, ১৬ আমেনা খাতুন; ২, ৩, ৫ মেহেরুন নেছা; ৬-৮ মিলি জাকারিয়া; ৯-১১ নাজমা কবির; ১২-১৪ রুনা আক্তার; ১৯-২১ তাহমিনা শাহীন; ২২, ২৩, ২৬ নেই; ২৪, ২৫, ৩৫ আলেয়া বেগম; ২৬-২৮; রোকেয়া সুলতানা; ২৯, ৩০, ৩২ ফারহানা ইয়াসমিন; ৩১-৩৪ আনোয়ারা বেগম।