বিএনপিতে পদ পেলেন নাজমুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দলে পদ পেলেন বিএনপির নেতা নাজমুল হুদা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে দলের সহসভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির কাউন্সিলের পর নাজমুল হুদা কোনো পদ পাননি। তবে তাঁর এ নিয়োগ ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে তাঁকে জানানো হয়েছে। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হয়েছেন দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন।গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া নিজ ক্ষমতাবলে এ দুই পদে মনোনয়ন দেন। নাজমুল হুদা ও মীর নাছিরকে দেওয়া পৃথক চিঠিতে তাঁদের নিয়োগের কথা জানানো হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমদ স্বাক্ষরিত চিঠি দুটিতে নাজমুল হুদা ও মীর নাছিরকে বলা হয়, খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন যে দেশ, দেশের জনগণ ও দলের স্বার্থে নাজমুল হুদা সমগ্র মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে দলের কার্যক্রম জোরদার ও দলের ঐক্য, সংহতি এবং শক্তি বৃদ্ধির জন্য সর্বশক্তি নিয়োগ করবেন।