বিএনপিতে ব্যাপক প্রস্তুতি তবু কাটছে না বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে আগামী সোমবার বরিশালে আসছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।তবে নেতা-কর্মীরা উজ্জীবিত হলেও জেলা ও মহানগর বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব কমেনি। উভয় পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। তবে মুখে বলছে তাদের মধ্যে কোনো বিভক্তি নেই।সমাবেশ উপলক্ষে গত বুধবার বিএনপির উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সভা ও বৃহস্পতিবার সংবাদ সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। বরিশাল নগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ার দুটি কর্মসূচিতেই সভাপতিত্ব করেন। কিন্তু উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাজাহান ওমর ও হাফিজ উদ্দিন আহমেদ; কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক বিলকিস জাহানসহ অনেকে। তবে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলন জেলা জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান, বায়েদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।মজিবর রহমান সরোয়ার জানান, সোমবারের সমাবেশ সফল করতে প্রতিনিধি সভা করা হয়েছে। এ ব্যাপারে ১০ নভেম্বর ঢাকায় দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাদের বৈঠকও হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবেই সমাবেশ সফল করব। তবে কোথাও কোথাও অনৈক্য রয়েছে। আহসান হাবিব কামালসহ অন্যদের জানানো হয়েছে, তাঁরা কেন আসেননি বলতে পারব না।’তবে আহসান হাবিব কামাল সমর্থকেরা অভিযোগ করেন, ওই দুটি অনুষ্ঠান সম্পর্কে তাঁদের জানানো হয়নি। বিলকিস জাহান বলেন, ‘আমরা জেলা নিয়ে কাজ করছি। যেকোনো মূল্যে বরিশালের সমাবেশ সফল করা হবে। তাই কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। সংবাদ সমেঞ্চলনের বিষয়টি আমি জানি না।’ নজরুল ইসলাম বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের জন্য ঢাকায় দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। তার পরও কেন এমন হচ্ছে বলতে পারছি না। প্রতিনিধি সভার বিষয়টি আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এ ছাড়া সংবাদ সমেঞ্চলনের বিষয়টি আমাদের জানানোই হয়নি।’সেলিমা রহমান জানান, প্রতিনিধি সভা এবং সংবাদ সমেঞ্চলনের বিষয়টি তাঁকে জানানো হয়নি। তাই তিনি উপস্থিত থাকতে পারেননি। আহসান হাবিব কামাল বলেন, ‘প্রতিনিধি সভার সময় অন্যত্র কর্মসূচি থাকায় যাওয়া সম্ভব হয়নি। এ ছাড়া সংবাদ সমেঞ্চলনের বিষয়টি আমি জানি না।’ বরিশালে মজিবর রহমান সরোয়ার এবং আহসান হাবিব কামাল সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। দুই পক্ষ বরিশাল এবং ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়েও একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক হামলার মামলাও রয়েছে।