বিএনপিতে যাঁরা মনোনয়ন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩০টি পৌরসভায় মেয়র পদে দলের মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে গত দুই দিনে প্রার্থী ও তাঁদের মনোনীত ব্যক্তিদের মধ্যে প্রত্যয়নপত্র বিলি করা হয়েছে বলে বিএনপির সূত্র জানিয়েছে।
তবে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী তালিকা গণমাধ্যমকে দেয়নি।
বিএনপির সূত্র ও প্রথম আলোর জেলা প্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীদের নাম পাওয়া গেছে। তবে তা চূড়ান্ত নয়। যেকোনো সময় প্রার্থী তালিকা রদবদল হতে পারে।
ঢাকা বিভাগ: ঢাকার ধামরাইয়ে দেওয়ান নাজিমউদ্দিন, গাজীপুরের শ্রীপুরে শহীদ উল্লাহ, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোশাররফ হোসেন, তারাবোতে নাসিরউদ্দিন, মানিকগঞ্জে নাসির উদ্দিন আহমেদ, সিঙ্গাইরে খুরশেদ আলম, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদাত মানু, মীরকাদিমে মো. শামসুর রহমান, টাঙ্গাইলে মাহমুদুল হক, মির্জাপুরে হযরত আলী মিয়া, ভুয়াপুরে আবদুল খালেক মন্ডল, সখীপুরে নাসিরউদ্দিন, গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম, কালিহাতীতে আলী আকবর, ধনবাড়ীতে এস এম এ সোবহান, মধুপুরে শহিদুল ইসলাম, রাজবাড়ীর গোয়ালন্দে আবুল কাশেম, পাংশায় চাঁদ আলী খান, নরসিংদীতে সাইফুল ইসলাম, মাধবদীতে মো. ইলিয়াছ, মনোহরদীতে মাহমুদুল হক, ফরিদপুরের নগরকান্দায় সাইফুল ইসলাম মুকুল, বোয়ালমারীতে আবদুস শুকুর, গোপালগঞ্জে তৌফিকুল ইসলাম, টুঙ্গিপাড়ায় মো. রাজু খান, শরীয়তপুরে নাসিরউদ্দিন, নড়িয়ায় সোহেল ব্যাপারী, ডামুড্যায় আলমগীর মাতবর, জাজিরায় ইকবাল হোসেন, ভেদরগঞ্জে গোলাম মোস্তফা, মাদারীপুরে মিজানুর রহমান, শিবচরে জাহাঙ্গীর কামাল।