বিএনপিপন্থী পাঁচ কাউন্সিলর মনোনয়নপত্র কিনেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিপন্থী পাঁচজন ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার মোট ১৬৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, গতকাল মেয়র পদে দুজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন ও নারী কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন নিয়েছেন।
বিএনপিপন্থী পাঁচ কাউন্সিলর হলেন এনায়েত বাজার ওয়ার্ডের আবদুল মালেক, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এ কে এম জাফরুল ইসলাম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ইয়াসিন চৌধুরী ও সরাইপাড়া ওয়ার্ডের বাবুল হক।
মোহাম্মদ তৈয়ব বলেন, ‘আমরা পাঁচজন মনোনয়ন তুলেছি। অন্যরাও দু-এক দিনের মধ্যে নেবেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে বিএনপি-সমর্থিত ১৯ জন কাউন্সিলর রয়েছেন।