বিএনপিপন্থী প্যানেলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ‘সোনালি দল’ বিপুল ভোটে বিজয় পেয়েছে। গতকাল সোমবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে মোট পাঁচটি সম্পাদকীয় পদের সব কটিতেই সোনালি দল জয়লাভ করেছে। এ ছাড়া ছয়টি সদস্যপদের দুটিতে সোনালি দল এবং অবশিষ্ট চারটি পদে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম জয়লাভ করেছে।উল্লেখ্য, গত বছর শিক্ষক সমিতির নির্বাচনে সাতটিতে আওয়ামী লীগপন্থী এবং চারটিতে বিএনপিপন্থী প্যানেলের প্রার্থীরা জয়ী হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০১১-এর নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে দুপুুর দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। রাত পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জহির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। ভোট দিয়েছেন ৩৬৫ জন শিক্ষক।নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনালি দলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম গণতান্ত্রিক শিক্ষক ফোরামের প্রার্থী অধ্যাপক মো. শামসুদ্দীনকে ১২ ভোটে পরাজিত করেন। নজরুল ইসলাম মোট ১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. সামছুল আলম ১৮ ভোটে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের প্রার্থী অধ্যাপক এ কে এম জাকির হোসেনকে পরাজিত করেন। সামছুল আলম পেয়েছেন ১৮৮ ভোট।এ ছাড়া সোনালি দল-ঘোষিত প্যানেল থেকে সহসভাপতি পদে অধ্যাপক মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম জয়লাভ করেছেন। একই প্যানেল থেকে সদস্যপদে অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম ও মাসুমা হাবিব বিজয়ী হন।অপরদিকে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম-ঘোষিত প্যানেল থেকে সদস্যপদে অধ্যাপক মো. আলী আকবর, মো. আবুল খায়ের চৌধুরী, মো. আসলাম আলী ও আজহারুল হক জয়লাভ করেন।