বিএনপিপন্থী শিক্ষকদের পাঠদান বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার কোনো ক্লাস (পাঠদান) ও পরীক্ষা নেননি বিএনপিপন্থী সোনালি দলের শিক্ষকেরা। পাঠদান ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান নিয়োগ-প্রক্রিয়া বন্ধ ও শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া বহিরাগত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো পাঠদান ও পরীক্ষা বর্জন করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে পাঠদান ও পরীক্ষা না নেওয়ায় বিএনপিপন্থী শিক্ষকদের নামের তালিকা করে ব্যবস্থা নিতে ডিন এবং বিভাগীয় প্রধানদের কাছে উপাচার্য চিঠি পাঠিয়েছেন।