বিএনপির অনুপস্থিতিতে সংসদের অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে। নবম জাতীয় সংসদের এটি ষষ্ঠ অধিবেশন। এ অধিবেশন ৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিএনপি সর্বশেষ গত ২ জুন অধিবেশনে যোগ দিয়েছিল।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয়। শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের একাধিক সদস্য বিদেশে অবস্থান করায় সংসদের সামনের সারির আসনগুলোর বেশির ভাগ ছিল ফাঁকা। বিরোধী দলের সদস্যরা যোগ না দেওয়ায় অধিবেশন ছিল অনেকটাই নিষ্প্রাণ।অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে স্পিকার বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘রাজনীতিতে নীতিগত ভিন্নতা আছে বলেই আমরা ভিন্ন ভিন্ন দল করি। কিন্তু সকল দলের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। দেশবাসী আশা করে, সকল রাজনৈতিক দল জনস্বার্থে কাজ করবে।’সভাপতিমণ্ডলী মনোনয়ন: অধিবেশনের শুরুতে চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আলী আশরাফ, মুজিবুল হক, গোলাম মোস্তফা. আশরাফউদ্দিন নিজান ও তহুরা আলী। স্পিকার সভাপতিমণ্ডলীর নাম প্রস্তাব করেন।