বিএনপির অভিযোগ গতানুগতিক: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, ​পৌরসভা নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ গতানুগতিক (ট্র্যাডিশনাল)। প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনের সময় এ ধরনের অভিযোগ করে থাকে। 

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহনেওয়াজ এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির অভিযোগগুলো তাঁরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছেন। অভিযোগের সত্যতা পেলে কমিশন ব্যবস্থা নিয়েছে।
গত রোববার বিএনপি নির্বাচন কমিশনের অভিযোগ করেছে গত এক সপ্তাহে নির্বাচনের পরিবেশের চরম অবনতি হয়েছে। অবশ্য এর পর ওই সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। পরিবেশ আরও ভা​লো হবে।
আজ শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার তা নিচ্ছে।