বিএনপির আইনজীবীদের বিক্ষোভ-মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মো. খসরুজ্জামানকে শপথ পড়ানোর প্রতিবাদে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বিএনপির সমর্থক আইনজীবীরা।সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।