বিএনপির আজকের কর্মসূচি কাল হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির পূর্বঘোষিত সব জেলা সদরে আজকের বিক্ষোভ সমাবেশ পেছানো হয়েছে। এ কর্মসূচি কাল মঙ্গলবার পালন করা হবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়ে তীব্র সংকট সৃষ্টির প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতের হরতালের কর্মসূচির কারণে বিএনপির এ কর্মসূচি এক দিন পেছানো হয়েছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।