বিএনপির আন্দোলনে একাত্মতা ঘোষণা কাজী জাফরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তাতে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত কাজী জাফর আহমদ। তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন কাজী জাফর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিএনপির সঙ্গে আন্দোলনে মাঠে নামবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কাজী জাফর আহমদকে দল থেকে বহিষ্কার করেন। এরপরই কাজী জাফর এরশাদকে পাল্টা বহিষ্কারের ঘোষণা দেন।