বিএনপির আন্দোলনের নিয়ন্ত্রণ উগ্রবাদীদের হাতে যাচ্ছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

অবরোধের সময় বাড়ানোর মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তাদের আন্দোলনের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সাময়িক সমঝোতা হলেও বিরোধী দলের এবারের আন্দোলন থেকে যে দুষ্টু ক্ষত তৈরি হয়েছে, তার রেশ সহজে শেষ হবে না। এটা প্রধান বিরোধী দলের জন্য অশুভ সংকেত।
আজ সোমবার সচিবালয়ে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের অর্জন ও অগ্রগতি সইতে পারে না, তারা বিরোধী দলের সহিংস আন্দোলন থেকে উত্সাহিত হচ্ছে। দেশের সম্ভাবনা যাতে উগ্রবাদীদের হাতে চলে না যায়, সে জন্য সমঝোতায় বসতে বিরোধী দলকে আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।