বিএনপির আন্দোলনের শক্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলনের শক্তি তাদের নেই। নির্বাচনে না এসে বিরোধী দল কোনো কর্মসূচি দিলেও কেবল জামায়াত-শিবির সন্ত্রাসী গোষ্ঠী কিছু নাশকতা চালাবে। এর বাইরে বিরোধী দলের কোনো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারকাজের পরিদর্শনকালে গত শুক্রবার মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রিসভায় নতুন করে দপ্তর বণ্টনের পর অর্থমন্ত্রী ওই দিন বিকেলে একটি ফ্লাইটে সিলেট পৌঁছান। সদর উপজেলার আউশা মাদ্রাসা প্রাঙ্গণে আউশা, ধনপুর, গোবিন্দপুর ও মীরপুরে নতুন বিদ্যুৎ-সংযোগ লাইন ও আউশা মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সন্ধ্যায় পশ্চিম সদর উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সভায় বক্তব্য দেন।